সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপুঁজিবাজারের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষণ দিবে বিএসইসি
spot_img
spot_img

পুঁজিবাজারের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষণ দিবে বিএসইসি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে কর্মরত বিভিন্ন ‘মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার’ তথা সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানসমূহের কর্মীদের বিদ্যমান আইন-কানুন ও বিধি-বিধান সম্পর্কে প্রশিক্ষণ দিবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।বাংলাদেশ সংবাদ

রোববার বিএসইসি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২১, ২৩, ২৫ ও ২৮ জুন তারিখে বিএসইসির উদ্যোগে চারটি ব্যাচে মোট ২০৮ জনকে এ প্রশিক্ষণ প্রদান করা হবে। সিকিউরিটিজ কমিশন ভবনের ৩য় তলায় অবস্থিত মাল্টিপারপাস হলে প্রশিক্ষণটি আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে Securities and Exchange Ordinance, 1969, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬, Bangladesh Securities and Exchange Commission (Public Offer of Equity Securities) Rules, 2025 এবং Bangladesh Securities and Exchange Commission (Debt Securities) Rules, 2021 সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হবে।

প্রতিদিন সকাল ৯ টা ৩০ থেকে বিকেল ৩ টা ৩০ টা পর্যন্ত প্রশিক্ষণটি পরিচালিত হবে। প্রশিক্ষণার্থীদের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিদ্যমান আইন-কানুন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা প্রদান করাই এ প্রশিক্ষণের লক্ষ্য। কমিশনের ফিন্যান্সিয়াল লিটারেসি ডিভিশনের পক্ষ থেকে নিয়মিতভাবে এ ধরণের প্রশিক্ষণের আয়োজন করা হয়ে থাকে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments