শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদ‘পুঁজিবাজারের স্থিতিশীলতা’ নিশ্চিতের প্রত্যাশা, প্রধানমন্ত্রীকে বিসিএমআইএর অভিনন্দন
spot_img
spot_img

‘পুঁজিবাজারের স্থিতিশীলতা’ নিশ্চিতের প্রত্যাশা, প্রধানমন্ত্রীকে বিসিএমআইএর অভিনন্দন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠন করায় প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

বিসিএমআইএর নেতারা বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব, দূরদর্শী নীতি ও অর্থনৈতিক উন্নয়নে দৃঢ় অঙ্গীকার দেশের সামগ্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। বিশেষ করে দেশের পুঁজিবাজারের স্থিতিশীলতা, স্বচ্ছতা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকার কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সংগঠনটির মতে, পুঁজিবাজার দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের সুস্পষ্ট দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিসিএমআইএর সভাপতি এস এম ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম মানিক স্বাক্ষরিত বার্তায় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments