ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসছে আরও পাঁচ বীমা কোম্পানি। কোম্পানিগুলো তুলবে ৮৩ কোটি টাকা। তালিকাভুক্তির জন্য কোম্পানিগুলো নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বরাবরে আইপিও আবেদন জমা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

আইপিও আবেদন করা কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এর মধ্যে মেঘনা ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গতকাল ১১ মে থেকে শুরু হয়েছে। বিনিয়োগকারীরা আগামী ১৮ মে পর্যন্ত এ কোম্পানির আইপওতে জমা দিতে পারবেন।
বিএসইসি গত ১০ মার্চ প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে। মেঘনা ইন্স্যুরেন্স প্রতিটি শেয়ার ১০টাকা মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু), রুলস, ২০১৫ এর রুল ৩(২)(p) থেকে অব্যাহতি দিয়ে এই অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে বাকি চার বিমা কোম্পানির আইপিও অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। এই চার কোম্পানির মধ্যে সিকদার ইন্স্যুরেন্স ১৬ কোটি টাকা, চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স ১৫ কোটি টাকা, ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্স ১৬ কোটি টাকা এবং ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০ কোটি ২৬ লাখ টাকা বাজার থেকে তুলার জন্য আবেদন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments