ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২২ ফেব্রুয়ারি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সূচকের পতনে লেনদেন শেষ হলেও বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তাই আবারও পুঁজিবাজারে ঘুরে দাঁড়ানোর আভাস দিচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। দিন শেষে আজ ৪৬.০১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২২ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১২ শতাংশ বা ৮.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯১৭.৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৯৫.২২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৩৬.৩৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৩ টির, কমেছে ১৫৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৬.০১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৬২ লাখ ৯৭ হাজার ৪৬২ টি শেয়ার ২ লাখ ৭ হাজার ৫৬৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯০৮ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২০ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯২ শতাংশ বা ৬৪.৭৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৯২৬.৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৩৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪৯৮.৭৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৮.২৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৫৪৫.৬১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৭৭ টির, কমে ২৭০ টির এবং অপরিবর্তিত রয় ৩৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২০.২৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৮৮ লাখ ২৭ হাজার ৫৮৮ টি শেয়ার ২ লাখ ১৯ হাজার ৯৯১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৪০ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৩২ কোটি ৫৪ লাখ ১৮ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৩ শতাংশ বা ৭.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ২৩৭.৬০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩৩ টির, কমেছে ১৩৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৪১৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৭ কোটি ৫৬ লাখ ৩৪ হাজার ১৬৬ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ১৩ কোটি ১৪ লাখ ৩ হাজার ৭৫৩ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments