বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপুঁজিবাজারে ধেয়ে আসছে টাকার মিছিল
spot_img
spot_img

পুঁজিবাজারে ধেয়ে আসছে টাকার মিছিল

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দিন যত যাচ্ছে ততই পুঁজিবাজারের রূপ বদলাচ্ছে। প্রতিনিয়তই বাজার নিয়ে একেক রকম অভিজ্ঞতা অর্জন করছেন বিনিয়োগকারীরা। কিছুদিন আগেও যেখানে ২০০ কোটির ঘরে লেনদেন হয়েছিল সেখানে টানা হাজার কোটির ওপরে লেনদেন হচ্ছে। এভাবে পুঁজিবাজারে প্রতি নিয়তই তারল্য প্রবাহ বাড়ছে যা বিনিয়োগকারীদের পুঁজি ফিরে পেতে সহায়ক হচ্ছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ১৬ আগষ্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫৬.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৫৯.৪৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২১.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১০৯.৮৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪৫.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৩৯.৯০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০১টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির। আর দিন শেষে মোট ৫১ কোটি ৪৪ লাখ ১৩ হাজার ১০৩টি শেয়ার ও ইউনিট ২ লাখ ৩০ হাজার ৯৬৬ বার হাতবদল হয়। এক্ষেত্রে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৩৫১ কোটি ৩৩ লাখ ১৬ হাজার টাকা।

তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬৯.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৭০৩.৩২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১০৮৮.৪৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১২.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫৯৪.৩১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২০৪টির, কমে ১৩০টির এবং অপরিবর্তিত থাকে ২১টির। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ২০৭ কোটি ৭৭ লাখ ৫২ হাজার টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৪৩ কোটি ৫৫ লাখ ৬৪ হাজার টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ৩.৭০ শতাংশ বা ৪৯৪.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৮৫৫.৮৫ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৩.৫৮ শতাংশ বা ২৮৮.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৩৬১.৮০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৬টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫১টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৬ কোটি ৪ লাখ ৯১ হাজার ২৮৭ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৩৫ কোটি ৯ লাখ ৩৪ হাজার ৮৭০ টাকা।  ৩৫ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৬৮৩ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments