ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: কয়েক কার্যদিবস ধরে পতনের ধারা অব্যাহত রয়েছে পুঁজিবাজারে। সেই সঙ্গে কমছে দৈনিক লেনদেন ও বাজার মূলধনের পরিমাণ। আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে সূচক পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

জানা যায়, আজ ৩ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮০ শতাংশ বা ৫৬.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৯৮.২৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬১.১৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৮৫.৮০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ২৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.৭৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৮ কোটি ৯ লাখ ১৬ হাজার ৭০০টি শেয়ার ১ লাখ ৮৬ হাজার ৯৭১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৫৪ কোটি ৪৩ লাখ ৯৬ হাজার টাকা।
গতকাল ১ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬২ শতাংশ বা ৪৩.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯৫৪.৩৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬৮.১৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬০৫.৯৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ২০১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৯.০৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩৫ কোটি ৫৭ লাখ ১৪ হাজার ৮৭৭টি শেয়ার ২ লাখ ১৪ হাজার ৯১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ২৯৫ কোটি ১১ লাখ ৫৫ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৪০ কোটি ৬৭ লাখ ৫৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৯৪ শতাংশ বা ১৯৩.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ২১০.৬৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৪টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩১ কোটি ২৬ লাখ ৪৪ হাজার ৬৩২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৩৩৫ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ১২ কোটি ২৬ লাখ ৯ হাজার ৭০৩ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.


























Recent Comments