
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফ্লোর প্রাইস এবং জেড ক্যাটাগরি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব সম্পর্কে নিজেদের অবস্থান জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ রোববার ১০ মার্চ, ২০২৪ তারিখ বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
আজ রোববার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুঁজিবাজারে ফ্লোর প্রাইস ও জেড ক্যাটাগরির বিষয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে, এরকম কোন সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে এ মুহূর্তে কমিশনের বিবেচনায় নেই।
এছড়াও এরকম গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সকলকে অনুরোধ জানিয়েছে বিএসইসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments