সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপুঁজিবাজারে বড় সংস্কারের ইঙ্গিত অর্থমন্ত্রীর
spot_img
spot_img

পুঁজিবাজারে বড় সংস্কারের ইঙ্গিত অর্থমন্ত্রীর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পুঁজিবাজারের বিষয়ে গুরুত্ব দিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় দেশের পুঁজিবাজারে বড় ধরনের সংস্কারের বার্তা আবারও জোরালোভাবে তুলে ধরেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজারের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা, কারণ তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন। ফলে দেশের অর্থনীতিতে শেয়ারবাজারের গুরুত্ব তিনি গভীরভাবে অনুধাবন করেন।

এই ধারাবাহিকতায় তিনি বেশ কয়েকবার পুঁজিবাজারের বিদ্যমান সমস্যার কথা তুলে ধরে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেছেন। সর্বশেষ শুক্রবার (০৩ এপ্রিল) চট্টগ্রামের আনোয়ারায় এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, শেয়ারবাজারের সমস্যা নিয়ে খুব শিগগিরই বড় ধরনের সিদ্ধান্ত আসছে। তার ভাষায়, বাজারকে বিনিয়োগকারী ও তালিকাভুক্ত কোম্পানির জন্য একটি প্রকৃত কার্যকর প্ল্যাটফর্মে পরিণত করা হবে।

অর্থমন্ত্রী আরও বলেন, এতদিন দেশের বড় বিনিয়োগগুলো মূলত ব্যাংকনির্ভর ছিল, যা ব্যাংকিং খাতে চাপ সৃষ্টি করেছে। ভবিষ্যতে বড় বিনিয়োগ যেন শেয়ারবাজার থেকে আসে, সে পরিবেশ তৈরি করতে সরকার কাজ করছে। এতে বিনিয়োগকারী ও কোম্পানিগুলো উপকৃত হবে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

এর আগেও একাধিকবার তিনিশেয়ারবাজারে বড় ধরনের পরিবর্তনের কথা বলেছেন। বিশেষ করে বিএসইসির নেতৃত্বে পরিবর্তনের আভাস দিয়েছেন বিভিন্ন সময়। গত ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিনিয়োগকারীদের হারানো আস্থা ফিরিয়ে আনা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য বাজার পরিচালনায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।

তিনি তখন আরও জানান, শেয়ারবাজারে একটি পূর্ণাঙ্গ সংস্কার প্রয়োজন। বাজার ও নিয়ন্ত্রক সংস্থাকে আধুনিক ও কার্যকর করতে আইন-কানুনে পরিবর্তন আনা হবে। এর মাধ্যমে ভালো কোম্পানিকে বাজারে আনা, সাধারণ মানুষের বিনিয়োগের সুযোগ বাড়ানো এবং দেশি-বিদেশি ফান্ড আকৃষ্ট করার পরিকল্পনা রয়েছে।মার্কেট আপডেট

পরবর্তীতে ২৫ ফেব্রুয়ারিও তিনি বিএসইসিতে পরিবর্তনের ইঙ্গিত দেন। ওইদিন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খাতে পরিবর্তন আসা স্বাভাবিক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তনের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, এটি একটি চলমান প্রক্রিয়ার অংশ এবং ভবিষ্যতে আরও অনেক ক্ষেত্রেই পরিবর্তন দেখা যাবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments