শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে পরিচালকদের বিপুল ছাড়ের উদ্যোগ
spot_img
spot_img

পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে পরিচালকদের বিপুল ছাড়ের উদ্যোগ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে তালিকাভুক্ত কোম্পানি ও কোম্পানির পরিচালকদের বিপুল ছাড় দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বিকাল ৪টায় কমিশন ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) ও বিএসইসির সভায় পরিচালকদের বিপুল ছাড় দেওয়ার বিষয়ে আলোচনা হয়। বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএপিএলসির প্রেসিডেন্টসহ সবাই উপস্থিত ছিলেন। এছাড়া কমিশনের পক্ষ থেকে মার্কেট সার্ভিল্যান্সের ইন্টিলিজেন্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম উক্ত সভার বিষয়ে জানান, বিএলপিএলসি ও বিএসইসির মধ্যকার আয়োজিত সভায় বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয়। কমিশনের পক্ষ থেকে ২টি উপায়ে শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ানোর জন্য অনুরোধ জানানো হয়। প্রথমত: তালিকাভুক্ত কোম্পানির পরিচালকরা যেন ঘোষণা দিয়ে শেয়ার ক্রয় করে। যেহেতু এখন মার্কেটের শেয়ার দর ফেয়ারভ্যালু থেকে অনেক কম। এক্ষেত্রে পরিচালকরা ঘোষণা দিয়ে শেয়ার ক্রয় করলে বাজারে বিনিয়োগ বৃদ্ধি পাবে তারাও লাভবান হবে। কোম্পানির পরিচালকদের শেয়ার ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে আর্থিক বছর শেষ হওয়ার আগের ২ মাসের একটা নিষেধাজ্ঞা রয়েছে। যদি কোন কোম্পানির পরিচালক এই নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চেয়ে কমিশনের কাছে আবেদন করে তাহলে কমিশন সে অব্যাহতি দেবে।

দ্বিতীয়ত: কোম্পানিগুলো তাদের নিজস্ব পোর্টফোলিও গঠন করবে। তাদের নিজস্ব পোর্টফোলিওতে বাজারের অন্যান্য কোম্পানির শেয়ার ক্রয় করবে। তারা যদি মার্কেট মেকিং করতে চায় তাহলে তাদেরকে মার্কেট মেকারের লাইসেন্স প্রদান করা হবে। এছাড়া বেশি বেশি অ্যাওয়ার্সনেস প্রোগ্রাম করা ও যেসব কোম্পানির ভালো পারফরমেন্স করবে তাদের পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments