সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে ব্যাংক নির্বাহীরা আগ্রহী
spot_img
spot_img

পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে ব্যাংক নির্বাহীরা আগ্রহী

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন দেশের শীর্ষ ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা। আজ (৪ জানুয়ারি) ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এর নেতৃবৃন্দ এ মনোভাব প্রকাশ করেছেন।

সংগঠনটির সভাপতি এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেনের নেতৃত্বে এবিবির একটি প্রতিনিধি দল আজ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তারা দেশের অর্থবাজার তথা মুদ্রাবাজার ও পুঁজিবাজারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বিএসইসির পক্ষ থেকে এবিবি প্রতিনিধিদেরকে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়। বলা হয়, আগামী দিনে দেশের অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হবে। পুঁজিবাজারেও এর ইতিবাচক প্রভাব পড়বে। তাই পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে ব্যাংকগুলো লাভবান হতে পারে।

এতে জানানো হয়, আইন অনুসারে ব্যাংকগুলোর রেগুলেটরি ক্যাপিটালের ২৫ শতাংশ পর্যন্ত পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ আছে। এছাড়া বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার বিশেষ তহবিল ব্যবহারের সুযোগ দিয়েছে। কিন্তু বেশিরভাগ ব্যাংকের বিনিয়োগের পরিমাণ বেঁধে দেওয়া সীমার অনেক কম। তাই তারা পুঁজিবাজারে বিনিয়োগ বাড়িয়ে একদিকে নিজেরা লাভবান হতে পারে, অন্যদিকে বাজারে গতিশীলতা বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে। এই বাজার বিকশিত ও গতিশীল হলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

বিএসইসির আহ্বানের প্রেক্ষিতে উপস্থিত এবিবি কর্মকর্তারা পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন বলে বৈঠক শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments