শনিবার, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপুঁজিবাজারে ব্যাংক এক্সপোজার: বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জারি
spot_img
spot_img

পুঁজিবাজারে ব্যাংক এক্সপোজার: বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জারি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ সীমা (এক্সপোজার) নিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে পুঁজিবাজারে বিনিয়োগের উর্ধ্বসীমা (Exposure Limit) নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক ক্রয়কৃত মূল্যকেই ‘বাজারমূল্য’ হিসেবে বিবেচনা করতে হবে। আজ ৪ আগস্ট বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো: আব্দুল মান্নান স্বাক্ষরিত এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক-কোম্পানির আইন, ১৯৯১ (২০১৮ পর্যন্ত সংশোধিত) এর ধারা ২৬ক এর উপ-ধারা (১) মোতাবেক কোন ব্যাংক- কোম্পানি কর্তৃক অন্যান্য কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে সামষ্টিক বা এককভাবে কোন কোম্পানির শেয়ার ধারণের সর্বোচ্চ সীমা এবং কনসোলিডেটেড ভিত্তিতে শেয়ার ধারণের সর্বোচ্চ সীমার বিষয়ে স্পষ্টীকরণ করে ইতোমধ্যে ডিওএস সার্কুলার নং-০২/২০১৩ ও ডিওএস সার্কুলার লেটার নং-০৭/২০১৪ জারি করা হয়েছে যা বর্তমানে কার্যকর রয়েছে।

এক্ষণে, সরকারের সাথে পরামর্শক্রমে এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, উক্ত সার্কুলার/সার্কুলার লেটারে বর্ণিত কোন ব্যাংক-কোম্পানি কর্তৃক Solo ও Consolidated উভয় ভিত্তিতে শেয়ার ধারণের উর্ধ্বসীমা (Exposure Limit) নির্ধারণে সংশ্লিষ্ট শেয়ার, কর্পোরেট বন্ড, ডিবেঞ্চার, মিউ ুয়াল ফান্ড ও অন্যান্য পুঁজিবাজার নিদর্শনপত্রের ‘বাজারমূল্য’ হিসাবায়নের ক্ষেত্রে নিম্নরূপ নির্দেশনা অনুসরণীয় হবেঃ
“ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ধারা ২৬ক এর উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে ব্যাংক- কোম্পানি কর্তৃক অন্য কোন কোম্পানির শেয়ার ধারণের হিসাবায়নে পুঁজিবাজারে বিনিয়োগের উর্ধ্বসীমা (Exposure Limit) নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক ক্রয়কৃত মূল্যকেই ‘বাজারমূল্য’ হিসেবে বিবেচনা করতে হবে।”
ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ধারা ৪৫ এ প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং ডিওএস সার্কুলার নং-০২/২০১৩ ও ডিওএস সার্কুলার লেটার নং-০৭/২০১৪ এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments