রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপুঁজিবাজারে লেনদেনের নতুন সময় নির্ধারণ
spot_img
spot_img

পুঁজিবাজারে লেনদেনের নতুন সময় নির্ধারণ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী  লেনদেনের সময়সূচির পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামী রোববার ৯ আগষ্ট ২০২০ থেকে লেনদেনের সময়সূচি হবে সকাল ১০টা থেকে দুপুর ২:৩০ মিনিট পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১৮ মার্চ ২০২০ স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী সারা বিশ্বে করোনা ভাইরাস পরিস্থিতি’র ভয়াবহতায়, বাংলাদেশে বিশেষ সতর্কতার স্বার্থে স্কুল কলেজ বন্ধ ঘোষণা, সভা-সমাবেশ সীমিত করণের পাশাপাশি স্টক এক্সচেঞ্জের  লেনদেনের সময়সূচির পরিবর্তন আনা হয়েছিল৷ নতুন সময়সূচি অনুযায়ী ১৯ মার্চ ২০২০ থেকে লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয় সকাল ১০:৩০ মিনিট থেকে দুপুর ১:৩০ মিনিট পর্যন্ত। পরবতী সময়ে ব্যাংকিং কার্যক্রমের সংগে সঙ্গতি রেখে ১৮ জুন ২০২০ তারিখ থেকে লেনদেনের সময়সূচি পুণ:নির্ধারণ করা হয় সকাল ১০:০০ ঘটিকা থেকে দুপুর ১:০০ ঘটিকা পর্যন্ত৷ এরপর গত ৮ জুলাই  থেকে স্টক এক্সচেঞ্জে ৪ ঘন্টার লেনদেন চালু করা হয়। ডিএসইর নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী রোববার থেকে লেনদেন সাড়ে ৪ ঘন্টা চলবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments