সোমবার, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদপুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহে সোলার ইকুইটি ভেঞ্চার
spot_img
spot_img

পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহে সোলার ইকুইটি ভেঞ্চার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ সম্প্রসারণ এবং পুঁজিবাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের লক্ষ্যে কৌশলগত পদক্ষেপ নিয়েছে সোলার ইকুইটি ভেঞ্চার পিএলসি। এ লক্ষ্যে লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস পিএলসি এবং সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডের সঙ্গে ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।

চুক্তির আওতায় লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস ও সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদনসাপেক্ষে সোলার ইকুইটি ভেঞ্চার পিএলসির মূলধন সংগ্রহ কার্যক্রম এবং লক্ষ্যভিত্তিক প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়ায় যৌথ ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে।

চুক্তিতে সোলার ইকুইটি ভেঞ্চার পিএলসির পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এজাজ আল কুদরত এ মাজিদ। লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস পিএলসির পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আলম এবং সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. মমিনুল হক, সিএফএ। অনুষ্ঠানে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন লঙ্কাবাংলা সিকিউরিটিজ পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক খন্দকার সাফফাত রেজা।

বাংলাদেশে প্রাতিষ্ঠানিক ও দীর্ঘমেয়াদি নবায়নযোগ্য জ্বালানি বিনিয়োগ প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে সোলার ইকুইটি ভেঞ্চার পিএলসি প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবসায়িক ভিত্তি তৈরি হয়েছে এর স্পন্সর কোম্পানি সোলার ইপিসি ডেভেলপমেন্ট লিমিটেডের দীর্ঘদিনের প্রকল্প উন্নয়ন ও বাস্তবায়নের অভিজ্ঞতার ওপর।

২০১৮ সাল থেকে সোলার ইপিসি ডেভেলপমেন্ট বাংলাদেশের সৌরবিদ্যুৎ খাতে প্রকল্প উন্নয়ন থেকে বাস্তবায়ন পর্যন্ত কাজ করে আসছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম প্রকল্প শনাক্তকরণ, সম্ভাব্যতা যাচাই, কারিগরি ও আর্থিক কাঠামো প্রণয়ন, অর্থায়ন, ইঞ্জিনিয়ারিং ও ডিজাইন, আন্তর্জাতিক প্রযুক্তি ও যন্ত্রপাতি সংগ্রহ, নির্মাণ, কমিশনিং এবং দীর্ঘমেয়াদি পরিচালনা ও সম্পদ ব্যবস্থাপনা পর্যন্ত বিস্তৃত।

বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক গ্রাহক এবং সরকারি-বেসরকারি খাতের জন্য রুফটপ, গ্রাউন্ড-মাউন্টেডসহ বিভিন্ন ধরনের সৌরবিদ্যুৎ প্রকল্প উন্নয়ন ও বাস্তবায়নের অভিজ্ঞতা রয়েছে প্রতিষ্ঠানটির।

সোলার ইকুইটি ভেঞ্চার পিএলসির লক্ষ্য হলো সম্ভাবনাময় নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিনিয়োগ, প্রকল্প উন্নয়ন ও অধিগ্রহণ, দীর্ঘমেয়াদি মালিকানা এবং পরিচালনার মাধ্যমে একটি শক্তিশালী ও বৈচিত্র্যময় ক্লিন এনার্জি পোর্টফোলিও গড়ে তোলা।

লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস ও সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেসের সঙ্গে অংশীদারত্বকে প্রতিষ্ঠানটি করপোরেট ও মূলধন কাঠামোকে আরও প্রাতিষ্ঠানিক পর্যায়ে নেওয়া, দীর্ঘমেয়াদি বিনিয়োগ আকর্ষণ এবং ভবিষ্যৎ আইপিওর প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।

প্রতিষ্ঠানটির মতে, নবায়নযোগ্য জ্বালানি ও পুঁজিবাজারের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা গেলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের পরিচ্ছন্ন জ্বালানি খাতের প্রবৃদ্ধিতে অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি হতে পারে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments