সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপুঁজিবাজার নিয়ে আবারও শঙ্কায় বিনিয়োগকারীরা
spot_img
spot_img

পুঁজিবাজার নিয়ে আবারও শঙ্কায় বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ১৩ জুলাই, সাপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে অধিকাংশ শেয়ারের দর। দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ২১.৫৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৩ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৬ শতাংশ বা ৪.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪১.০৯ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৯.৪১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৭.০২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০ টির, কমেছে ১০৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২১.৫৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ৭৮৭ টি শেয়ার ১ লাখ ৬৫ হাজার ১৩৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৫০ কোটি ৮৫ লাখ ৫৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১২ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৩ শতাংশ বা ৮.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৬.৭৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৪.৭৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৪.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৯২ টির, কমেছে ৯১ টির এবং অপরিবর্তিত রয় ১৮৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৪.৮৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৩১ লাখ ৪২ হাজার ৫৪৩ টি শেয়ার ১ লাখ ৭৯ হাজার ২৬৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৫৫ কোটি ১৯ লাখ ৭২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১০৪ কোটি ৩৪ লাখ ১৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৮ শতাংশ বা ১৬.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৭৩৪.৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৫ কোটি ৭৩ লাখ ৯৪ হাজার ৮৫৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৪১ লাখ ০৩ হাজার ৪৩৮ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১ কোটি ৩২ লাখ ৯১ হাজার ৮১৮ টাকা।

ডেইলি শেয়ারবাজারর ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments