শনিবার, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপুঁজিবাজার সংশ্লিষ্ট অফিস স্টাফদের আইডি কার্ড দিয়ে চলাচলের অনুমতি চায় বিএমবিএ
spot_img
spot_img

পুঁজিবাজার সংশ্লিষ্ট অফিস স্টাফদের আইডি কার্ড দিয়ে চলাচলের অনুমতি চায় বিএমবিএ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: কঠোর লকডাউনে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তার ওপর ভিত্তি করে পুুঁজিবাজার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। লকডাউনে  মধ্যে পুুুুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অফিসে যাতায়াতের জন্য কর্মকর্তা-কর্মচারিদের অফিসিয়াল আইডি কার্ডকে ‘মুভমেন্ট পাস’ হিসেবে ব্যবহারের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ)।

ডিএমপি বরাবর আবেদনে বিএমবিএ জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুসারে লকডাউন সময়কালে স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে ব্যাংকগুলোর মতো সীমিত আকারে শেয়ারবাজারের কার্যক্রম চলবে। এতে করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ব্রোকারেরজ হাউজ, মার্চেন্ট ব্যাংকাস এবং অ্যাসেট ম্যানেজমেন্টগুলো খোলা থাকবে। এ সমস্ত প্রতিষ্ঠানের অফিস পরিচালনার জন্য কর্মকর্তা-কর্মচারিদের অফিসে উপস্থিত থাকতে হবে।

এমন পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারিদের অফিসে যাতায়াতের জন্য তাদের অফিস আইডি কার্ডকে ‘মুভমেন্ট পাস’ হিসেবে ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments