শুক্রবার, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeসম্পাদকীয়পুঁজিবাজার হাসলে বিনিয়োগকারীরাও হাসে
spot_img
spot_img

পুঁজিবাজার হাসলে বিনিয়োগকারীরাও হাসে

২০২১ সাল থেকে পুঁজিবাজারের চিত্র দেখে বোঝা কঠিন হবে যে এর আগের টানা ১০ বছর এক অন্ধকারের মধ্যে ডুবে ছিল।  স্টক এক্সচেঞ্জের সামনে বিনিয়োগকারীদের মানববন্ধন, আন্দোলন, বিক্ষোভ, আত্মহত্যা, হৃদরোগে মারা যাওয়া, প্রকাশ্যে বা আড়ালে চোখের পানি ঝরানো, পরিবার ও আত্মীয়দের কাছ থেকে তিরস্কার পাওয়া, এক বুক কষ্ট চাপিয়ে রেখে বোবা কান্না ইত্যাদি নানা অপ্রীতিকর পরিস্থিতির দৃশ্য পুঁজিবাজার দেখেছে। পুঁজিবাজার কেঁদেছে তার সঙ্গে কেঁদেছে লাখো বিনিয়োগকারী।

তবে সেই অন্ধকার কাটিয়ে প্রভাতের আলো দেখতে শুরু করেছেন বিনিয়োগকারীরা। বর্তমান পুঁজিবাজারের চিত্র দেখে মনে হচ্ছে এর গন্তব্য অনেক দূর। পোর্টফোলিও ম্যানেজার থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, সাইডলাইনের বিনিয়োগকারী সক্রিয় ভূমিকা পালন করছে। যদিও মাঝখান দিয়ে অনেক বিনিয়োগকারী তাদের পুঁজি হারিয়ে বাজার ছেড়েছেন; তারা ক্ষতি পুষাণোর সুযোগ না পেলেও নিয়মিত বিনিয়োগকারীরা তা পারছেন। নতুন বিনিয়োগের মাধ্যমে বেশ ভালো মুনাফার মুখও দেখেছেন অনেক বিনিয়োগকারী। পুঁজিবাজার হাসার সঙ্গে বিনিয়োগকারীরাও এখন হাসছেন।

তবে বর্তমান কমিশনের প্রাইমারি মার্কেটকে কেন্দ্র করে কিছু বিতর্কিত ও সমালোচিত কাজ চলছে যা সংশোধন হলে দেশের পুঁজিবাজার একটি স্ট্যান্ডার্ড মানে উন্নীত হতো। আগের কমিশনের সঙ্গে যাদের ঘনিষ্ট সম্পর্ক ছিল তাদের জায়গায় নতুন একটি গ্রুপ ঘনিষ্ট সম্পর্ক তৈরি করে কাজ বের করে নিচ্ছে। কিন্তু কাজগুলো সমালোচনার জায়গাতেই রয়ে গেছে। শুধু গ্রুপটি পরিবর্তন হয়েছে। যদিও এ অবস্থা থেকে বের হওয়া সম্ভব নয়। কারণ পুঁজিবাজারকে ঘিরে যে কয়েকটি সিন্ডিকেট তৈরি হয়েছে তা কখনো ভাঙ্গা সম্ভব নয়। ঘুরে ফিরে এরাই বাজারকে নিয়ন্ত্রণ করেছিল,করছে এবং করবে। কারণ মশারির ভেতর সৃষ্টিকর্তার নাম নেওয়া সহজ কিন্তু টাকার স্তুপে বসে ঈমান,নীতি,সততা ধরে রাখা কঠিন। সব জায়গাই ম্যানেজড্ এবং ম্যানেজড্ এর মাধ্যমেই কাজ হয়।

তবে যখন যার নিয়ন্ত্রণেই পুঁজিবাজার থাক না কেন গতিশীলতা বজায় থাকলে কোন অভিযোগই গায়ে লাগে না। পুঁজিবাজার হাসলে বিনিয়োগকারীরাও হাসে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments