বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপুঁজি ফিরে পাচ্ছেন বিনিয়োগকারীরা
spot_img
spot_img

পুঁজি ফিরে পাচ্ছেন বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বর্তমান পুঁজিবাজারের চিত্র দেখলে যে কারো বিশ্বাস করতে কষ্ট হবে যে মাত্র ক’দিন নাজুক পর্যায় ছিল। সূচক, লেনদেন বাজার মূলধনে আশানুরূপ বৃদ্ধি দেখে বিনিয়োগকারীদের মধ্যে চাঞ্চল্যতা ফিরে এসেছে। এতোদিন নেগেটিভ ইক্যুটিতে থাকা পোর্টফোলিওগুলো তাদের পুঁজি ফিরে পাচ্ছে। 

ডিএসই সূত্রে জানা যায়, আজ ১৩ আগষ্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬৯.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭০৩.৩২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৮৮.৪৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১২.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫৯৪.৩১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ২০৭ কোটি ৭৭ লাখ ৫২ হাজার টাকা।

তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০০.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৬৩৩.৩৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২৪.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১০৮৮.৩৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩৭.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫৮১.৪৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৯৯টির, কমে ১১৫টির এবং অপরিবর্তিত থাকে ৪১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ১২০ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৮৭ কোটি ৩৯ লাখ ৪ হাজার টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৪৬ শতাংশ বা ১৯২.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৩৫৭.৩২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১.৩৬ শতাংশ বা ১০৮.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৭০.৪১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯২টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৯ লাখ ৩৪ হাজার ৮৭০ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৩৫ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৬৮৩ টাকা। গত কার্যদিবসের  তুলনায় সিএসইতে লেনদেন কমেছে ২৯ হাজার ৮১৩ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments