সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপুঁজি হারিয়ে দিশেহারা বিনিয়োগকারীরা: দায় সারা বিএসইসি
spot_img
spot_img

পুঁজি হারিয়ে দিশেহারা বিনিয়োগকারীরা: দায় সারা বিএসইসি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ২৮ জানুয়ারি, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ার দরও। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ১৪.৪৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৮ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.২৫ শতাংশ বা ৭৭.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৯.০৬ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৩৭.১৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৩.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯১.০৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭ টির, কমেছে ৩১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৪.৪৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৬ কোটি ৮০ লাখ ৬৭ হাজার ২৭১টি শেয়ার ২ লাখ ৫২ হাজার ৭৭৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৮০ কোটি ৬১ লাখ ৬৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৫ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১২ শতাংশ বা ৭০.২৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ১৫৬.৪০ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২০.৬১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৫২.২৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৪.৫২ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১১৪.৬০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮৫ টির, কমেছে ২৮২ টির এবং অপরিবর্তিত রয় ২২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২১.৮৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২৭ কোটি ৯২ লাখ ৩৪ হাজার ৯৭১টি শেয়ার ২ লাখ ৪৪ হাজার ৪০৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৭০ কোটি ৯০ লাখ ৬৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৯ কোটি ৭১ লাখ ৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৬৪ শতাংশ বা ২৮৯.০২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৭ হাজার ২৬৩.১০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২ টির, কমেছে ২০৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৩ কোটি ৯৭ লাখ ২২ হাজার ৩৫২ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments