বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপুঁজি হারিয়ে নি:স্ব বিনিয়োগকারীরা
spot_img
spot_img

পুঁজি হারিয়ে নি:স্ব বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার, ২০ জুলাই সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ শেয়ারের দরই কমেছে। সেই সাথে বেড়েছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ২৮.৮৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২০ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৩ শতাংশ বা ১৪.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৩৮.৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৬.২৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০৬.০৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০ টির, কমেছে ২১৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৮.৮৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৬৯ লাখ ৭২ হাজার ৪৩৯ টি শেয়ার ১ লাখ ৩৭ হাজার ৮৫৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৬৫ কোটি ৫৮ লাখ ২৫ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৯ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০২ শতাংশ বা ৬৩.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৫৩.১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৮.০৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১৩.২৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১ টির, কমেছে ৩৪৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫.৪৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ৭ লাখ ৮৭ হাজার ৩৩০ টি শেয়ার ৭৬ হাজার ১৯৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩১৯ কোটি ৩৫ লাখ ২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৪৬ কোটি ২৩ লাখ ২৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৯ শতাংশ বা ৩৪.৫৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ০৩২.২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৭০ টির, কমেছে ১৮৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৬ কোটি ৩৮ লাখ ৮১ হাজার ৮১৪ টাকা। গতকাল লেনদেন হয়েছিলো ১১ কোটি ৭০ লাখ ২২ হাজার ৩৫৯ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৪ কোটি ৬৮ লাখ ৫৯ হাজার ২১ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments