ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার, ১৩ জুলাই সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির শেয়ার দর কমেছে। তবে দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২০.২১ শতাংশ শেয়ারের দর কমেছে।

জানা যায়, আজ ১৩ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৮ শতাংশ বা ৩০.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩২৪.৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৭.৭২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৭২.৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭ টির, কমেছে ২৫৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২০.২১ শতাংশ শেয়ারের দর কমেছে। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ৬৫৪ টি শেয়ার ১ লাখ ৩৯ হাজার ৮৯২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭০২ কোটি ৩১ লাখ ১৩ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১২ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ১১.৪৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৩৫৫.৪৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.২৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৮৫.৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৬৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ২৮৪.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১২৮ টির, কমেছিল ২০৯ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৪৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৩.৫৯ শতাংশ শেয়ারের দর কমেছিল। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৯০ লাখ ৭৮ হাজার ৫১৫ টি শেয়ার ১ লাখ ৩৬ হাজার ৩৩৪ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৭৯ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২২ কোটি ৮১ লাখ ৭৮ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৯ শতাংশ বা ৭২.৩১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৬১৫.১৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬১ টির, কমেছে ১৭৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২২ কোটি ৪২ লাখ ৭৯ হাজার ৫৯৮ টাকা। গতকাল লেনদেন হয়েছিলো ১৯ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ২০৭ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ২ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ৩৯১ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments