মঙ্গলবার, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়পুরুষ নির্যাতন প্রতিরোধে নতুন আইন চেয়ে হাইকোর্টে রিট
spot_img
spot_img

পুরুষ নির্যাতন প্রতিরোধে নতুন আইন চেয়ে হাইকোর্টে রিট

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে নতুন আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে।

সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান রিটটি দায়ের করেছেন। এতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং আইন সচিবকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়ন করা হলে আইনের সমতা ও ন্যায়বিচার নিশ্চিত হবে এবং বিদ্যমান ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’-এর অপব্যবহারের মাধ্যমে পুরুষদের হয়রানির অভিযোগ মোকাবিলায় একটি আইনি কাঠামো তৈরি হবে।

এতে আরও বলা হয়েছে, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ ও ‘যৌতুক আইন’-এর অপব্যবহারের মাধ্যমে পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে সুরক্ষা দিতে নতুন আইন প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও অকার্যকর ঘোষণা করা হবে না—সে বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে।

এ ছাড়া, বিবাদীদের ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে একটি নতুন আইন প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, সে মর্মেও রুল জারির আবেদন করা হয়েছে।

রিট আবেদনটির ওপর হাইকোর্টের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিষয়টি।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments