
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ক্যাটাগরি পরিবর্তন করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামীকাল ০৩ এপ্রিল, ২০২৩ (সোমবার) থেকে বন্ডটি ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে।
প্রতিষ্ঠানটির বন্ডের ক্যাটাগরি স্থানান্তর করার কারন হলো বন্ড ইস্যুকারী ২৩ মার্চ, ২০২২ থেকে ২২ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত এবং ২৩ সেপ্টেম্বর, ২০২২ থেকে ২২ মার্চ, ২০২৩ পর্যন্ত সমাপ্ত বছরের মুনাফা বিতরণের জন্য রিপোর্ট করেছেন৷
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


























Recent Comments