ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পেঁয়াজের দাম বাড়াতে কলকাঠি নাড়া কিছু মজুতদারকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম সফিকুজ্জামান। তিনি বলেছেন, ‘এখনো যারা অচিহ্নিত রয়েছে তাদেরকেও চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।

আজ সোমবার ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ কথা বলেন। ঢাকার কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ও রানার আপ হওয়ার গৌরব অর্জন করে ইডেন মহিলা কলেজ।
ভোক্তা অধিকার সংরক্ষণের মহাপরিচালক বলেন, ‘খাতুনগঞ্জ ও শ্যামবাজারের থরে থরে সাজানো পেঁয়াজ আমাদের অভিযানের পরে কিভাবে উধাও হয়ে গেল? কারা পেঁয়াজ লুকিয়ে রেখেছে? গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার চেষ্টা চলছে।
মুড়ি কাটা পেঁয়াজ ইতোমধ্যে বাজারে আসা শুরু করেছে উল্লেখ করে এ. এইচ. এম সফিকুজ্জামান বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের বাজার স্থিতিশীল হবে বলে আশা করা যাচ্ছে।
তিনি বলেন, ‘পেঁয়াজ মজুতদারদেরকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে দেশের ৫৪টি জেলায় অভিযান পরিচালনা করে ১১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments