
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তৃতীয় প্রান্তিক (জানুয়ারি’২২-মার্চ’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যাসিফিক ডেনিমস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.০৯ টাকা। এছাড়া নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৩২ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৪২ টাকা।
তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.২৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩.৬৫ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments