
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগতী ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ২৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ ক্যাশ এবং ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৩৬ পয়সা। আগের অর্থবছরে ব্যাংকটির ইপিএস ছিল ৫ টাকা ৩৮ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৮ টাকা ৯৭ পয়সা।
আগামী ২৬ জুন কোম্পানিটির ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে বেলা সাড়ে ১১টায়। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ মে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments