মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাপ্রতিশোধ নেওয়ার সুযোগ পর্তুগালের সামনে
spot_img
spot_img

প্রতিশোধ নেওয়ার সুযোগ পর্তুগালের সামনে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কাতার বিশ্বকাপের মিশন শুরুটা ভালোই হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের। প্রথম ম্যাচে আফ্রিকান দেশ ঘানার বিরুদ্ধে ৩-২ গোলের জয় পান তারা। অন্যদিকে উরুগুয়ে এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছেন। আজ রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে পর্তুগাল-উরগুয়ে।

আজ যদি উরুগুয়ের সঙ্গে জয় পায় পর্তুগাল তাহলে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে তাদের শেষ ম্যাচটি হবে শুধুই নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়াবে। আর এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করতে চায় না রোনালদো। এর আগে ২০০৬ সালের পর থেকে বিশ্বকাপের শেষ ১৬ পার করতে পারেননি পর্তুগিজরা। এই গ্রুপের শীর্ষে থেকে পরের রাউন্ডে গেলে গ্রুপ-জি-এর রানার্স-আপদের সঙ্গে তাদের খেলতে হবে। দলটি হতে পারে—ব্রাজিল, সুইজার্যলান্ড, ক্যামেরুন কিংবা সার্বিয়ার মধ্যে যে কোনো একটি দল। এদিকে ২০১৮ বিশ্বকাপের রাউন্ড ১৬-তে মুখোমুখি হয়েছিল পর্তুগাল-উরুগয়ে। সেই ম্যাচে উরুগুয়ের তারকাখ্যাত স্ট্রাইকার এডিনসন কাভানির জোড়া গোলে পর্তুগালকে ২-১ গোলে পরাজিত করে বিদায় জানিয়েছিল তারা। তাই এবার বলা যায় রোনালদোদের সমানে সুযোগ এসেছে উরুগুয়ের বিরুদ্ধে  প্রতিশোধ নেওয়ার।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে উরুগুয়ের হয়ে দিয়েগো গোডিন ও ফেডেরিকো ভালভার্দে পোস্টে বল না লাগালে ম্যাচের ভাগ্য হয়তো ভিন্ন হতে পারত। শেষ পর্যন্ত ম্যাচটি গোলশুন্য ড্র হয়। দিয়েগো আলোনসোর দল কখনই বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্ট থেকে বিদায় হয়নি কিংবা পরের রাউন্ডের জন্য অবস্থান নিশ্চিত করতে পারেনি। কিন্তু পর্তুগালের বিরুদ্ধে পরাজিত হলে ঘানার সঙ্গে শেষ ম্যাচের আগে বেশ বিপদেই থাকবে উরুগুয়ে।

অন্যদিকে প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়ন উরুগুয়ে ১৯৫০ সালে দ্বিতীয় বারের মতো শিরোপা ঘরে তুলেছিল। সর্বশেষ তিনটি বিশ্বকাপেও তারা ইতিবাচক ফলাফল নিয়েই বাড়ি ফিরেছে। ২০১০ সালে চতুর্থ হওয়ার পর ২০১৬ বিশ্বকাপে শেষ ১৬ ও চার বছর আগে রাশিয়ায় কোয়ার্টার ফাইনালে খেলেছে দক্ষিণ আমেরিকান দলটি। বিশ্বকাপে পরের রাউন্ডে খেলার অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ লা সেলেস্তেদের। আর সেই অভিজ্ঞতাই এবার একটু আগে ভাগে কাজে লাগাতে চায় উরুগুয়ে। এর আগে তিন বার পর্তুগালের মোকাবিলা করেছে দক্ষিণ আমেরিকান এ দলটি। এর মধ্যে সর্বশেষটি ছিল চার বছর আগে বিশ্বকাপের শেষ ১৬-তে। কাতার বিশ্বকাপের দলেও উরুগুয়ে অভিজ্ঞদের ওপরই আস্থা রেখেছে। গোডিন, মার্টিন কাসেরেস, কাভানি ও লুইস সুয়ারেজের কাঁধে ভর করে আরো এক বার শেষ ১৬-তে যাওয়াই এখন তাদের সামনে মূল চ্যালেঞ্জ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments