ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে সৌদি আরবের সিনেমা। ইতিমধ্যে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে। ৭৮ বছরে প্রথমবারের মতো কান উৎসবে সৌদি আরব থেকে অফিশিয়াল শাখায় অংশ নিচ্ছে সিনেমা ‘নোরা’।

সিনেমাটি পরিচালনা করেছেন তৌসিফ আলজায়েদি এবং এতে উঠে এসেছে নব্বই দশকের রক্ষণশীল এক সমাজের গল্প। যেখানে দেখানো হবে সেসময়ের সৌদি সমাজ বাস্তবতার চিত্র। সিনেমাটিতে তৎকালীন সময়ের একটি মেয়ের সংগ্রাম চিত্রায়িত করা হয়েছে। আর নোরার মূল চরিত্রে অভিনয় করেছেন মারিয়া বাহরাভি।
কান উৎসব পরিচালক থিঁয়েরি ফ্রেমো এক সংবাদ সম্মেলনে উৎসবে মনোনয়নের তালিকা প্রকাশ করেন। তিনি জানান, এই বছর কান উৎসবে দুই হাজারের বেশি সিনেমা জমা পড়ে। আগামী ১৫ থেকে ২৫ মে পর্যন্ত চলবে উৎসব।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.


































Recent Comments