ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে চলছে লেনদেন। আজ ডিএসইতে সূচক বাড়লেও লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ারের দর কিছুটা কমেছে। এদিন দুপুর ১২ টা ৫৫ মিনিটে ডিএসইতে ৫০৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২১.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৩৯.৪৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১.২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭১০ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সিএসইতে টাকার অংকে ১৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইডলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments