ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্সের চলতি হিসাববছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে অনুযায়ী কোম্পানিটি লোকসানে রয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ,২২)
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি কনসুলেটেড ইপিএস (লোকসান) হয়েছে ২ টাকা ১১ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ২ টাকা ৩৩ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) নেগেটিভ হয়েছে ১৫৫ টাকা ৩১ পয়সা। আগের বছর ছিলো ১৫৪ টাকা ১৯ পয়সা।
এছাড়াও শেয়ার প্রতি নেট ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) নেগেটিভ হয়েছে ৪৮ পয়সা।
দ্বিতীয় প্রান্তিক (জানুয়ারি-জুন,২২)
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬৭ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিতভাবে লোকসান ছিল ৪ টাকা ৫৯ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫৭ টাকা ৪০ পয়সা। এবং আগের বছর ছিলো ১৫৪ টাকা ১৯ পয়সা। এছাড়া শেয়ার প্রতি নেট ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩১ পয়সা। আগের বছর ছিলো ৪৪ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


























Recent Comments