সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাপ্রথম টেস্ট ড্র হওয়ার সম্ভাবনা
spot_img
spot_img

প্রথম টেস্ট ড্র হওয়ার সম্ভাবনা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ড্রয়ের দিকেই এগোচ্ছে চট্টগ্রামে সিরিজের বাংলাদেশ ও শ্রীলংকার প্রথম টেস্ট। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টের আজ পঞ্চম ও শেষ দিন। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। সফরকারীদের লিড দাঁড়িয়েছে ৬০ রানে।

অন্যদিকে, প্রথম সেশনে বাংলাদেশের সাফল্য বলতে কেবল তাইজুল ইসলামের দুই উইকেট শিকার। ৩৩ তম ওভার করতে এসে দ্বিতীয় বলেই কুশাল মেন্ডিসকে সরাসরি বোল্ড করেন তাইজুল। আউট হওয়ার আগে ৪৮ রান করেছেন লঙ্কান ব্যাটার। এর মধ্য দিয়ে ক্রমশ ভয়ঙ্কর হতে থাকা জুটিও ভাঙলেন তিনি।

লঙ্কানদের স্কোরবোর্ডে আরও ৪ রান যোগ হতে আবারও তাইজুলের আঘাত। এবার তার শিকার প্রথম ইনিংসে এক রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করা অ্যাঞ্জেলো ম্যাথুস। নিজের বলে নিজেই ক্যাচ ধরেছেন এই স্পিনার। রানের খাতা খুলতে পারেননি ম্যাথুস। এর আগে গতকাল চতুর্থ দিনের শেষ বিকালেও বাংলাদেশের সফল বোলার ছিলেন তাইজুল। দুটি উইকেটই তার শিকার। এর মধ্যে একটি রানআউট।

এই ম্যাচ জিততে হলে দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগেই সফরকারীদের অল্প রানের মধ্যে অলআউট করতে হবে মুমিনুল বাহিনীকে। অন্যথায় ড্রয়ের দিকেই এগোচ্ছে চট্টগ্রাম টেস্ট।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments