ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২০) ৩৬ কোটি টাকা মুনাফা হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের। কোম্পানিটির প্রথম ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৩ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৮ টাকা করে। আর পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার সংখ্যা ৯৫ কোটি ৮০ লাখ ৮৬ হাজার ৪৬৫ টাকা। সে হিসাবে ৩ মাসে কোম্পানিটির মোট মুনাফা হয়েছে ৩৬ কোটি ৪০ লাখ ৭২ হাজার ৮৫৭ টাকা।
চলতি অর্থবছরের ৩ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ০.৩৮ টাকা। আগের অর্থবছরের ৩ মাসে ইপিএস হয়েছিল ০.১২ টাকা। অর্থাৎ আগের অর্থবছরের একই সময় থেকে চলতি অর্থবছর ৩ মাসে কোম্পানিটির ইপিএস ০.২৬ টাকা বা ২১৭ শতাংশ বেড়েছে।
২০২০ সালের ৩১ মার্চ ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৩৮ টাকায়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম এইচ
























Recent Comments