শুক্রবার, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়প্রধানমন্ত্রীর বেশি বেশি নামাজ ও দোয়া পড়ার আহ্বান
spot_img
spot_img

প্রধানমন্ত্রীর বেশি বেশি নামাজ ও দোয়া পড়ার আহ্বান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস সংকট থেকে রক্ষায় ঘরে বসে বেশি বেশি নামাজ ও দোয়া পড়ার আহ্বান জানিয়েছেন। আজ রোববার প্র্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে বরিশাল ও খুলনা বিভাগের ১৬ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় ঝালকাঠি জেলার সঙ্গে কথা বলার সময়ে জেলা মসজিদের ইমামের কথা প্রসঙ্গে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আসলে সবাইকে দোয়াই করতে হবে। যেন এ করোনাভাইরাস থেকে আমরা রক্ষা পাই। আপনি খুব ভালো কাজ করেছেন যে মসজিদে লোকসমাগম কমিয়ে দিয়েছেন। আপনারা জানেন, সৌদি আরবে মক্কা এবং মদিনাতেও কারফিউ দিয়ে দেয়া হয়েছে।
তিনি বলেন, ঘরে বসে নামাজ ও দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করবেন। কাজেই ঘরে বসে যত বেশি দোয়া পড়া যায়..এখনতো কাজ নেই বেশি। কাজেই বেশি বেশি করে নামাজ দোয়া পড়তে হবে। যাতে আল্লাহ আমাদের এ বিপদ থেকে রক্ষা করেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে আমরা দেখছি, অনেকে সরকারি নির্দেশনা অমান্য করে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছেন। এর ফলে সে স্থানে এটি ছড়িয়ে পড়ছে, মানুষ এর মাধ্যমে আক্রান্ত হচ্ছেন।
প্রধানমন্ত্রী বলেন, চলমান পরিস্থিতিতে কেউ শ্বশুরবাড়ি বা আত্মীয়ের বাড়িতে যাওয়া আপাতত বন্ধ রাখতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে তারপর যেতে পারবেন। বর্তমানে স্থানান্তর হওয়া যাবে না। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোরভাবে পর্যবেক্ষণ করতে হবে।

গণভবন প্রান্তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। ভিডিও কনফারেন্স সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments