ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্ত্রিসভার এই বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পক্ষ থেকে উপস্থাপিত নীতিগত বিষয়, নতুন আইন প্রণয়নের খসড়া, প্রশাসনিক কার্যক্রম এবং জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে মন্ত্রিসভার সদস্যরা মতামত দেবেন এবং প্রয়োজনীয় অনুমোদনের বিষয়ও বিবেচনায় নেওয়া হবে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি সংবাদ সম্মেলনে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত, নতুন নীতিগত অনুমোদন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরবেন বলে জানা গেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম





























Recent Comments