বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপ্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছে
spot_img
spot_img

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. সায়েদুর রহমান বলেছেন, গত দুই বছর পুঁজিবাজার নিয়ে সবার মধ্যে হতাশা বিরাজ করছিল ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে করোনার সময়েও পুঁজিবাজারে ইতিবাচক ধারায় ফিরে এসেছে। এতে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছে। আমরা এভাবেই বিনিয়োগকারীদের মুখে হাসি দেখতে চাই।’

 

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরনো ভবনের সামনে মুজিব শতবর্ষ উৎযাপন উপলক্ষে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ আয়োজিত আলোচনা সভায়  বিএমবিএ সভাপতি এসব কথা বলেন।

সায়েদুর রহমান বলেন, ‘যে দেশের পুঁজিবাজার যত বেশি উন্নত, সে দেশের অর্থনীতি ততবেশী উন্নত। সে জন্য পুঁজিবাজারের উন্নয়নের জন্য সবাইকে জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। এতে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে। বিনিয়োগকারীদের আর্থিক অবস্থান উন্নতি হলে দেশের সার্বিক অর্থনীতির উন্নয়ন হবে।’
বিএমবিএ সভাপতি আরও বলেন, ‘কান কথা শুনে বা হুজুগে শেয়ারবাজারে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। যার পুঁজির তাকেই দায়িত্ব নিয়ে বিনিয়োগ করতে হবে। সে জন্য জেনে-বুঝে বিনিয়োগ করা উচিত।’

ডিএসই’র সাবেক পরিচালক ও মডার্ন সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খুজিস্তা নূর-ই-নাহারিন (মুন্নি) বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে দেশের পুঁজিবাজার। শেয়ারবাজারের ক্রান্তিকালে প্রধানমন্ত্রী সঠিক দিক নির্দেশনায় স্থিতিশীলতা ফিরে এসেছে। করোনার সময়ে পতনমুখী শেয়ারবাজারের হাল ধরতে ফ্লোরপ্রাইস নির্ধারণের জন্য তিনিই নির্দেশ দিয়েছিলেন। পরবর্তী সময়ে বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লোরপ্রাইস বহাল রাখারও নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তে শেয়ারবাজার ঘুরে দাঁড়িয়েছে। এতে বিনিয়োগকারীরা বড় ধরনের ক্ষতি থেকে আবারও রক্ষা পেয়েছেন। আগামীতেও শেখ হাসিনার হাত ধরেই পুঁজিবাজার এগিয়ে যাবে। তিনি সব সময় বিনিয়োগকারী ও পুঁজিবাজারের পাশে আছেন।’

ভায় পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি এ কে এম মিজানুর রশীদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের সুযোগ্য নেতৃত্বে দেশের পুঁজিবাজার ঘুরে দাঁড়িয়েছে। এখনই শেয়ারবাজারে বিনিয়োগের উপযুক্ত সময়। এ সময়ে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা ভালো মুনাফা করতে পারবেন।’

সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক বলেন, ‘বর্তমান কমিশনের নেতৃত্বে পুঁজিবাজারের ওপর বিনিয়োগকারীদের হারানো আস্থা ফিরে এসেছে। এখন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা তাদের হারানো পুঁজি আবার ফিরে পাচ্ছেন।’ এ সব কিছুই প্রধানমন্ত্রী সঠিক দিক-নির্দেশনায়  সম্ভব হয়েছে বলেও তিনি মন্তব‌্য করেন।

আলোচনা সভায় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি এ কে এম মিজানুর রশীদ চৌধুরীর সভাপতিত্ব উপস্থিত ছিলেন ডিএসই’র সাবেক পরিচালক ও মডার্ন সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খুজিস্তা নূর-ই-নাহারিন (মুন্নি)। এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি কাজী মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি হুমায়ুন কবির, প্রচার সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য আলাউদ্দিন সবুজ, মামুন হোসেন শামীম, অনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments