শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপ্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে ডিবিএর অভিনন্দন
spot_img
spot_img

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে ডিবিএর অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ ও ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে দলটির চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ডিবিএ’র পক্ষ থেকে প্রেরিত এক বার্তায় সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম এই অভিনন্দন জানান। একইসঙ্গে তিনি নবগঠিত সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিপরিষদের সকল সম্মানিত সদস্যদেরও শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বার্তায় ডিবিএ প্রেসিডেন্ট বলেন, দেশের জনগণ তাদের প্রত্যাশা পূরণে জনাব তারেক রহমান ও তাঁর দলের প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয়ের মধ্য দিয়ে সেই আস্থা ও প্রত্যাশার সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ শ্লোগানের বাস্তবায়নের মাধ্যমে দেশের সকল স্তরে প্রয়োজনীয় সংস্কার সাধিত হবে, দেশবাসীর আশা–আকাঙ্ক্ষা পূরণ হবে এবং দেশ সামগ্রিকভাবে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

ডিবিএ মনে করে, দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে একটি শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক আর্থিক খাত এবং আস্থাভিত্তিক টেকসই পুঁজিবাজার গড়ে তোলা অত্যন্ত জরুরি। দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা, আস্থাহীনতা, সুশাসনের ঘাটতি ও নীতিগত অসামঞ্জস্য দূর করে আর্থিক খাত ও পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি বলে মন্তব্য করা হয় বার্তায়।

এ প্রেক্ষাপটে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, দেশি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হিসেবে পুঁজিবাজারকে শক্তিশালী করা, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার, প্রযুক্তিনির্ভর আধুনিক বাজার কাঠামো গড়ে তোলা এবং নীতি-সহায়ক ও স্থিতিশীল নিয়ন্ত্রক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে দ্রুত ও বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে ডিবিএ।

সংগঠনটি আশা প্রকাশ করে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তাঁর সরকার জনগণের প্রত্যাশা পূরণ, নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং বিশেষ করে পুঁজিবাজারের সংস্কার ও উন্নয়নে ঘোষিত পরিকল্পনাসমূহ কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।

পুঁজিবাজারকে শক্তিশালী, স্বচ্ছ ও টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে এবং সর্বাত্মক সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে ডিবিএ।

বার্তার শেষাংশে ডিবিএর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনার জন্য শুভকামনা জানানো হয় এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করা হয়।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments