বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedপ্রভিশন সংরক্ষণের সময় পেল আইসিবি
spot_img
spot_img

প্রভিশন সংরক্ষণের সময় পেল আইসিবি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন ইনভেস্টমেন্ট কর্পোশেন অব বাংলাদেশ (আইসিবি) তাদের পোর্টফোলিওতে প্রভিশন সংরক্ষণের সময় ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রতিষ্ঠানটির আবেদনের প্রেক্ষিতে নিজস্ব পোর্টফোলিওতে ধারণকৃত শেয়ারের পুন:মূল্যায়ন জনিত অনাদায়ী ক্ষতির বিপরীতে রক্ষিতব্য প্রভিশন সংরক্ষণের ঐচ্ছিক সুবিধার সময় বৃদ্ধি অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (১৪ অক্টোবর) বিএসইসির ৭৪৪তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আইসিবির শেয়ারবাজারে বিনিয়োগ, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষশতা বৃদ্ধিতে কমিশন কর্তৃক আইসিবির আবেদন বিবেচনার পরিপ্রেক্ষিতে তাদের নিজস্ব  পোর্টফোলিওতে ধারণকৃত শেয়ারের পুন:মূল্যায়ন জনিত অনাদায়ী ক্ষতির বিপরীতে রক্ষিতব্য প্রভিশন সংরক্ষণের ঐচ্ছিক সুবিধা কেবলমাত্র ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত বছর পর্যন্ত সময় প্রদানের বিষয়টি অনুমোদিত হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments