বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওপ্রসপেক্টাসে ভুয়া তথ্য: এএফসি হেলথের আইপিও স্থগিত
spot_img
spot_img

প্রসপেক্টাসে ভুয়া তথ্য: এএফসি হেলথের আইপিও স্থগিত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রসপেক্টাসে ভুয়া তথ্য দিয়ে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) অনুমোদন নিয়েছে এএফসি হেলথ লিমিটেড। আর কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করেছে সিএপিএম এডভাইজরি ও ইমপেরিয়াল ক্যাপিটাল লিমিটেড। এএফসি হেলথ ভারতের বিখ্যাত ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারের নাম ব্যবহার করে প্রসপেক্টাসে ভুয়া তথ্য দিয়ে বিনিয়োগকারীদের বিভ্রান্তি করেছে।

এ কারণে ভারতীয় প্রতিষ্ঠানটি এ কোম্পানির আইপিও বাতিলের জন্য গত ১৩ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চিঠি প্রদান করে। সে অভিযোগসহ নো ডিভিডেন্ড প্রদান করা এবং অন্যান্য কারণ দেখিয়ে এএফসি হেলথের আইপিও স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা। গতকাল অনুষ্ঠিত বিএসইসির ৭৫০তম কমিশন সভায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ কোম্পানির আইপিও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম ডেইলি শেয়ারবাজার ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রসপেক্টাসে নানা অসঙ্গতি ও সিকিউরিটিজ আইন লঙ্ঘনসহ নানা কারণে এএফসি হেলথের আইপিও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ কোম্পানির আইপিও কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, পুঁজিবাজার থেকে আইপিও’র মাধ্যমে ১৭ কোটি টাকা উত্তোলনের জন্য গত ১৬ সেপ্টেম্বর কমিশনের অনুমোদন পায় এএফসি হেলথ লিমিটেড। কিন্তু অনুমোদন পাওয়ার পর দীর্ঘদিন অতিবাহিত হলেও এ কোম্পানির সাবস্ক্রিপশন শুরু না হওয়ায় বিনিয়োগকারীদের মনে নানা প্রশ্নের জন্ম দেয়। ভারতীয় কোম্পানি ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারের অভিযোগে এএফসি হেলথের আইপিও আবেদন ভুয়া-গণমাধ্যমে এমন সংবাদ পরিবেশনের পর নিয়ন্ত্রক সংস্থার দৃষ্টি আকর্ষিত হয়। যার ফলশ্রুতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কোম্পানির আইপিও স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments