ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ০ দশমিক ২৫ শতাংশ নগদ ডিভিডেন্ড দেবে।
সোমবার (১৫ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ব্যবসার জন্য শেয়ারহোল্ডারদের ০ দশমিক ২৫ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড ও অন্যান্য আলোচ্য বিষয় অনুমোদনের জন্য আগামী ১৭ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ১৬ জুলাই রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ




























Recent Comments