ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসির একজন স্পনসর মোহাম্মদ নাদের খান তাঁর মালিকানাধীন ৯৪ লাখ ২৫ হাজার শেয়ার মেয়েকে উপহার হিসেবে ও কোম্পানির একজন সাধারণ শেয়ারহোল্ডার সৈয়দা তাসনুভা খানমের কাছে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, প্রাইম ব্যাংকের স্পনসর মোহাম্মদ নাদের খান আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে তাঁর মালিকানাধীন কোম্পানির ৯৪ লাখ ২৫ হাজার শেয়ার তাঁর কন্যা ও কোম্পানির একজন সাধারণ শেয়ারহোল্ডার সৈয়দা তাসনুভা খানমের কাছে হস্তান্তর করবেন।
আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে এই শেয়ার হস্তান্তরের ঘোষণা কার্যকর হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments