ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার (বোর্ড সভা) সময়সূচী স্থগিত ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) ৮ আগস্ট, ২০২৪ তারিখ দুপুর ২ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যা আজ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
আলোচ্য সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত নিরীক্ষিত এবং ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম ও ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ ও ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
উল্লেখ, সভার নতুন তারিখ ও সময় পরে জানানো হবে বলে কোম্পানিটি জানিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.




























Recent Comments