বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপ্রাতিষ্ঠানিক বিনিয়োগের অভাবে পুঁজিবাজারে অচলাবস্থা
spot_img
spot_img

প্রাতিষ্ঠানিক বিনিয়োগের অভাবে পুঁজিবাজারে অচলাবস্থা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ২৩ অক্টোবর, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক সামান্য উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ২২.২৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৩ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ১.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৭.৮৯ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬১.৪৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৬.২৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭টির , কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৭টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২২.২৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৮ কোটি ৫৭ লাখ ১৮ হাজার ৫৬টি শেয়ার ১ লাখ ৯ হাজার ৮৬৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৩৮ কোটি ৭৩ লাখ ১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২২ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১২.৮৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২৭৬.১৭ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৬৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৫৯.৯২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৯৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১৩৫.৪৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩৫টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয় ১৬০টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১১.৩২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ২ লাখ ৪০ হাজার ৭৫৬টি শেয়ার ১ লাখ ৩৩ হাজার ৯৯২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৩৯ কোটি ৫৮ লাখ ২৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১০০ কোটি ৮৫ লাখ ২৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০২ শতাংশ বা ২.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৯১.৭৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১১ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার ২৫১ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments