মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়প্রাথমিকের আন্তঃবিভাগ বদলি আবেদন কাল শুরু
spot_img
spot_img

প্রাথমিকের আন্তঃবিভাগ বদলি আবেদন কাল শুরু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের আন্তঃবিভাগ বদলির আবেদন গ্রহণ শুরু হচ্ছে আগামীকাল ২৬ মার্চ।বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এসব তথ্য জানিয়ে আদেশ জারি করা হয়।

এতে বলা হয়েছে, ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত শিক্ষকরা অনলাইনে আন্তঃবিভাগ (সিটি করপোরেশন ছাড়া) শিক্ষাপ্রতিষ্ঠানে বদলি হতে আবেদন করতে পারবেন।

২৯ মার্চ উপজেলা শিক্ষা কর্মকর্তারা প্রয়োজনীয় কার্যক্রম শেষ করবেন। ৩০ মার্চ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের শিক্ষকদের বদলি-সংক্রান্ত কাজ করতে হবে। আর ৩১ মার্চ বিভাগীয় উপপরিচালকরা বদলির সব কার্যক্রম শেষ করবেন।

যাচাইকারী কর্মকর্তাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ২২ ডিসেম্বর জারি করা সর্বশেষ সংশোধিত সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা অনুযায়ী শিক্ষকদের বদলির আবেদন ও কাগজপত্র যাচাই করতে হবে। কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে যাচাই করতে হবে। যাচাই করে পাঠানোর পর তা পুনঃবিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনকারী শিক্ষকের পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয় তাই কোনো হস্তক্ষেপের সুযোগ নেই বলেও জানিয়েছে অধিদপ্তর।

উল্লেখ্য, শিক্ষকদের বদলির আবেদনের বিষয়ে তিনটি শর্ত দিয়েছে অধিদপ্তর। শর্ত হিসেবে বলা হয়েছে, শিক্ষকরা সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে একটি বা দুটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments