ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার (বোর্ড সভা) তারিখ পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ১৮ নভেম্বর ২০২৪ তারিখ বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিটির আলোচ্য সভা গতকাল ১১ নভেম্বর, ২০২৪ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আজ কোম্পানিটি উক্ত সভার নতুন তারিখ ঘোষণা করে।
সভায় কোম্পানিটির গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম এবং ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় এবং ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
এছাড়াও গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.




























Recent Comments