ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেডের গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। গত বছর একই সময়ে ছিল ৯২ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৭৯ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৬ টাকা ৩২ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৪ টাকা ০৪ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments