শনিবার, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদপ্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে কনফিডেন্স পাওয়ারের ৭০ কোটি টাকা সংগ্রহ
spot_img
spot_img

প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে কনফিডেন্স পাওয়ারের ৭০ কোটি টাকা সংগ্রহ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট কনফিডেন্স পাওয়ার-২ প্রেফারেন্স শেয়ার ইস্যু করে সম্প্রতি ৭০ কোটি টাকা সংগ্রহ করেছে।এই প্রেফারেন্স শেয়ার নন-কনভার্টিবেল,অর্থাৎ তা সাধারণ শেয়ারে রূপান্তরযোগ্য নয়। এর মেয়াদ ৫ বছর।

কনফিডেন্স পাওয়ারের প্রেফারেন্স শেয়ার ইস্যুর অ্যারেঞ্জার ছিল সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। আর এই শেয়ারে বিনিয়োগ করেছে পূবালী ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স, ইউনাইটেড ফাইন্যান্স,কমিউনিটি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংকসহ কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী।

কনফিডেন্স পাওয়ার বগুড়ার বীরগ্রামে স্থাপিত ১১৭ মেগাওয়াট ক্ষমতার ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। ২০১৭ সালে স্থাপিত এই বিদ্যুৎকেন্দ্রটির বিদ্যুৎকেন্দ্রটির মেয়াদ ১৫ বছর। এটি কনফিডেন্স পাওয়ার হোল্ডিংয়ের অধীন চারটি বিদ্যুৎকেন্দ্রের একটি। জার্মানির এমএএন (MAN) ব্র্যান্ডের ছয়টি জেনারেটর ইঞ্জিনের মাধ্যমে এখানে বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments