বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদফাইল ঝুলিয়ে রাখার দিন শেষ: বিএসইসির চেয়ারম্যান
spot_img
spot_img

ফাইল ঝুলিয়ে রাখার দিন শেষ: বিএসইসির চেয়ারম্যান

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ফাইল ঝুলিয়ে রাখার দিন শেষ। বিরুক্তি করে কারো ফাইল অনুমোদন নয়। দিলে যতো দ্রুত দিয়ে দিবো। আর না দিলে স্বল্প সময়ের মধ্যে বাতিল করে দেওয়া হবে বলে জানান, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পুঁজিবাজার নিয়ে কেউ চালাকি করতে পারবে না। সেই দিন শেষ। চালাকি করার জন্য ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠানকে বাজার থেকে নিষিদ্ধ করা হয়েছে। চালাকি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। আতঙ্ক তৈরি না করে আমরা একটি গতীশিল পুঁজিবাজার তৈরি করার জন্য কাজ করছি।

তিনি আরও বলেন, পুঁজিবাজারকে বিশ্বব্যাপি ছড়িয়ে দেওয়ার জন্য কাজ চলছে। জনবল সংকটের কারোনে অনেক কিছু করতে পারছি না।

অনুষ্ঠান পরিচালনা করেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনার ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান।

আলোচনায় অংশ নেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) চেয়ারম্যান ব্যারিস্টার নিহাদ কবির, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশের চেয়ারম্যান শেখ কবির হোসেন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক আসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট ছায়েদুর রহমান, বাংলাদেশে পাবলিক লিমিটেড কোম্পানি সভাপতি আজম জে চৌধুরী, ডিএসই ব্রোকারস এসোসিয়েশনের সভাপতি শরিফ আনোয়ার হোসেন প্রমুখ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম   

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments