ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স বাংলাদেশে ঋণগ্রহীতাদের ক্রেডিট মান নির্ধারণের উদ্দেশ্যে প্রস্তাবিত বেসরকারি কোম্পানি ফার্স্ট ন্যাশনাল ক্রেডিট ব্যুরো লিমিটেড (এফএনসিবিএল)-এ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি এফএনসিবিএলের ন্যূনতম পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ সমপরিমাণ ৩ কোটি টাকা বিনিয়োগ করবে। প্রস্তাবিত কোম্পানিটি প্রয়োজনীয় লাইসেন্স প্রাপ্তির পর কার্যক্রম শুরু করবে।
উল্লেখ্য, ফার্স্ট ন্যাশনাল ক্রেডিট ব্যুরো লিমিটেডের কার্যক্রম শুরু করতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণ করা বাধ্যতামূলক।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


























Recent Comments