ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট ফাইনান্স লিমিটেডের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) ও দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ (২ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রথম প্রান্তিকে: কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে (১.৪২) টাকা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি (০.৭৮) টাকা লোকসান হয়েছিল।
শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২.৮২ টাকা ।গত বছর এই সময়ে শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭.৭৭ টাকা।
এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.০৫ টাকা।গত বছর এই সময়ে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভ (এনওসিএফপিএস) ছিল (১.৩১) টাকা।
দ্বিতীয় প্রান্তিকে: কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে (১.৬৫) টাকা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছে (০.৬২) টাকা।
প্রথম দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস)হয়েছে (৩.০৭) টাকা। গত বছর এই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছিল (১.৪০) টাকা।
কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১.০৮ টাকা। গত বছর এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭.১৫ টাকা।
এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভ (এনওসিএফপিএস) হয়েছে (০.০১) টাকা।গত বছর এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভ (এনওসিএফপিএস) ছিল (১.৪৫) টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments