সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে ১০০ কোটি টাকা দিচ্ছে সিটি ব্যাংক
spot_img
spot_img

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে ১০০ কোটি টাকা দিচ্ছে সিটি ব্যাংক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: তারল্য সংকটে জর্জরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবি) জন্য স্বস্তির খবর। সিটি ব্যাংক তাদের ১০০ কোটি টাকা ঋণ সহায়তা দেবে বলে জানা গেছে। এফএসআইবি রোববার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের কাছে এই সহায়তার জন্য আবেদন করেছে, যেখানে সিটি ব্যাংককে সহায়তা প্রদানকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা জানিয়েছেন, সিটি ব্যাংক সহায়তা দিতে সম্মত হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে। তিনি আরও বলেন, আবেদনটি পর্যালোচনা করে বাংলাদেশ ব্যাংক দ্রুতই গ্যারান্টি প্রদান করবে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সোমবার বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিলে এফএসআইবি’র অ্যাকাউন্টে সহায়তা পৌঁছে যাবে। সিটি ব্যাংকের পর্যাপ্ত তারল্য থাকায় তারা এই সহায়তা দিতে সম্মত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

গত সপ্তাহে দশটি শক্তিশালী ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল। সিটি ব্যাংকের এই পদক্ষেপ সেই ধারাবাহিকতায়।

এফএসআইবি’র গ্রাহকরা তারল্য সংকটের কারণে টাকা তুলতে সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেছেন।

এফএসআইবি’র চেয়ারম্যান আব্দুল মান্নান আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেলে সিটি ব্যাংক থেকে অর্থ পাওয়া যাবে।

নোট ছাপানো ছাড়াই ব্যাংকিং খাতের তারল্য সংকট সমাধানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর শক্তিশালী ও দুর্বল ব্যাংকগুলোর মধ্যে এই ধরনের সমন্বয়ের প্রস্তাব দিয়েছিলেন।

এর আগে সাতটি দুর্বল ব্যাংক ২৫,০০০ কোটি টাকার বেশি সহায়তার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছিল। এর মধ্যে এফএসআইবি সর্বোচ্চ ৭,৯০০ কোটি টাকা চেয়েছে।

এখন পর্যন্ত পাঁচটি ব্যাংকের জন্য জামিনদার হিসেবে চুক্তি স্বাক্ষর করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে সহায়তার পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি।

চুক্তিবদ্ধ ব্যাংকগুলো আন্তঃব্যাংক বাজার থেকে অর্থ সংগ্রহ করে বাংলাদেশ ব্যাংকের কাছে জামিনের আবেদন জমা দেবে। এরপর কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments