ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ফুল্লি রিডেম্বল নন-কনভাটেবল বন্ড ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, এই বন্ডের নাম ‘এফএসআইবি চতুর্থ সাবঅর্ডিনেটেড বন্ড’ বন্ডটি ইস্যু করার মাধ্যমে ব্যাংকটি পুঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে। টিয়ার-টু মূলধনভিত্তি শক্তিশালী করতে এই অর্থ ব্যবহার করবে ব্যাংকটি।
সাত বছর মেয়াদী এই বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। প্রতিটি বন্ডের মূল্য ১০ লাখ টাকা।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.




























Recent Comments